বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

নটী বিনোদিনীর বাড়ি

হাতিবাগানে স্টার থিয়েটারের অদূরে নটী বিনোদিনীর বাড়ি । কর্পোরেশনের বোর্ড ছাড়া আলাদা করে চোখে পড়ার মত , চিনে নেওয়ার মত কিছু নয় । শুধু একটা জিনিস ছাড়া -- খড়খড়ি দেওয়া জানলাগুলো খুব ছোট , সেকালের অধিকাংশ বাড়ির মত পেল্লায় মাপের নয় । প্রায় দরজার মত লম্বা নয় । আর বাড়িতে কোনও কারুকাজ , এমনকি কার্নিসেরও বালাই নেই । মাটি থেকে সোজা দোতলা বাড়ির দেওয়াল উঠে গেছে । মাঝখানে যেন কেউ গর্ত করে জানলা বসিয়ে দিয়েছে । দেহপসারিণী বিনোদিনী দাসী, গিরীশ ঘোষের সংস্পর্শে এসে কলকাতা শহরের অভিজাত থিয়েটারের জগতে নটী বিনোদিনী হয়ে উঠেছিলেন , অভিনয়ের গুণে পরমহংস রামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন, কিন্তু তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা সেকালে খুব একটা বাড়েনি বোধহয় । সে যুগের নামী অভিনেত্রী , এ যুগের পরিভাষায় বললে -- শো স্টপারের বাড়ি তৈরির মধ্যে কেমন যেন হেলাফেলা ভাব । ইতিহাস যে তাঁকে মনে রাখবে , এ কথাটা শিক্ষিতা নটী বিনোদিনী বোঝেননি , এটা মেনে নেওয়া কঠিন । সেই সময়ে দাঁড়িয়ে গিরীশ ঘোষ - নটী বিনোদিনীর কাজকর্ম তো বৈপ্লবিক বললেও কম বলা হয় । কিন্তু গুরু -শিষ্যার ভদ্রাসনের ফারাকটা চোখে পড়ার মত । বাগবাজারে গিরীশ ঘোষের বাড়ি আলাদা করে না চিনলেও যেকেউ বুঝবে , এটা কোনও নামী এবং মানী মানুষের বাড়ি । বিনোদিনীর বাড়ি দেখে কিন্তু তেমনটা মনে হয়না । বিনোদিনী মানি পেয়েছিলেন অনেক , মান বোধহয় তেমন পাননি । তাই সামাজিক সঙ্কোচটুকুও বাড়ি তৈরির সময়ে কাটিয়ে উঠতে পারেননি বলে মনে হয় ।


সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় লিখেছেন --- গঙ্গার ধারের জমিতে মাটি ফেলে উঁচু করে বেলুড় মঠ তৈরির জমি তৈরি হচ্ছে যখন , যখন ভগিনী নিবেদিতা এবং তাঁর সহযোগীরা যাতায়াত শুরু করেছেন মঠে , তখন বালি পুরসভার পক্ষ থেকে নরেন্দ্রনাথ দত্তের বিরুদ্ধে বেলেল্লাপনার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল । এই যখন অবস্থা , তখন বিনোদিনীর মত এককালের বারবনিতার সামাজিক অবস্থান কেমন ছিল, সহজেই অনুমেয় ।





ফিচার প্রতিবেদন


ফিচার সংবাদ

ফিচার নিউজ


ফিচার পাতা

ফিচার লেখা


news feature article


news feature story


news feature example



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস

  পুরীর পরেই যার স্থান: হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য পীঠস্থান হুগলি...