শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

পুপুর বড় শাশুড়ি মা । অমৃতা বিশ্বাস সরকার । ভূতের গল্প

পুপুর বড় শাশুড়ি মা

১)
বিয়ের পর শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই পুপু পড়লো মহা বিপদে...সারাদিন কেউ যেন তাকে চোখে চোখে রাখে...সে কি করছে,কি খাচ্ছে,কোথায় যাচ্ছে-সব একজন কেউ নজরে রাখছে কিন্তু পুপু তাকে দেখতেই পাচ্ছেনা...এত বড় বাড়িতে আর কারুর দিকেই যেন তার নজর নেই...শুধু পুপুর উপর নজর রাখাই তার কাজ যেন...এইদিকে পুপুর তো একেই মন খারাপ নিজের বাড়ি ছেড়ে আসতে হয়েছে তাকে এই বাড়িতে...বাবা-মা-ভায়ের জন্য খুব কষ্ট হয়...আর রাগ হয় রমেশ মানে তার স্বামীর ওপর...কি দরকার ছিল তাকে বিয়ে করার...একটা বিয়ে বাড়িতে তাকে দেখে রমেশ ও তার বাড়ির লোকজন সব যেন গলে গেলো...উল্টো দিকে রমেশের এত বড় বাড়ি,বড় ব্যবসা,বনেদী ব্যাপার দেখে তার বাড়ির লোকজনও আর না করেনি এই বিয়েতে...পুপুর আপত্তি থাকলেও সেটা টিকলোনা...তার ভাই রুপুটাও মহা পাজী...বলে কিনা : দিদি,তাড়াতাড়ি বিয়েটা কর...তোদের ওই বাড়িতে গিয়ে তাহলে আমি মাছ ধরবো!...শুনেই রাগে সারা শরীর জ্বলে গেছিল পুপুর...রুপুর কানটা মুলতে যেতেই লাফিয়ে পরে হাসতে হাসতে পালিয়ে গেল...আর তারপর বিয়ে হয়ে চলে এলো সে এই চাঁপাদীঘিতে...একদম পছন্দ হয়নি জায়গাটা পুপুর....কি রকম জঙ্গুলে জায়গা রে বাবাঃ!! শুধু গাছ আর গাছ,পুকুর,বাগান,গরু,বাছুর,মুরগি,ধান,চাল,ক্ষেত,চাষ-বাস এইসব নিয়েই এরা দিন কাটিয়ে দেয়...তাকে কোনো কাজ করতে হয়না,পায়ের উপর পা দিয়েই বসে থাকে কিন্তু তাতে একটুও ভালো লাগে না পুপুর...কিছু করতে পারলে হয়তো সময়টা কাটতো...বই পড়ে,ঘুমিয়ে আর গল্প করে এদের সাথে আর কাহাতক সময় কাটানো যায়? তার বরটাও যেন কি রকম...পুপুর সব কথা মেনে নেয়...সব কিছুতেই সায় দেয়...একটু ঝগড়া করলেও না হয় সময় কাটতো তার....ধুস্!পাতি হয়ে গেল পুপুর জীবনটা যেন...আর সব হয়েছে রমেশের জন্য...তাই ভারী রাগ করে সে রমেশের ওপর…একদিন ইচ্ছে করে সব ছেড়ে পালিয়ে যাবে...সেটারই চেষ্টা করতে থাকে সে...একদিন সুযোগও মেলে...রাতের বেলায় যখন সবাই ঘুমাচ্ছিল তখন চুপিসারে পা টিপে টিপে ঘর থেকে বেড়িয়ে পড়ে পুপু...সিঁড়ি দিয়ে সোজা নেমে আসে নীচে.…শীতের রাত-সবাই ঘুমে আচ্ছন্ন...দারোয়ানটাও সদর দরজার সামনে বসে ঘুমাচ্ছে...পুপু খুব সাবধানে সদর দরজাটা খুলে সবে এক পা বাড়িয়েছে বাড়ির বাইরে...তখনই হঠাৎ কোথা থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তাকে ঘিরে ধরে...পুপু নিজের গায়ের চাদরটা ভালো করে মাথা দিয়ে জরিয়ে এগিয়ে যেতে চায় আর ঠিক সেই সময় তার হাতটা কেউ চেপে ধরে আর সে শুনতে পায় একটা খ্নখ্নে গলায় কেউ বলছে : কোথায় যাচ্ছিস্ রে ছুড়ি?আয় ভেতরে আয় বলছি!
২)
নিজের মনে গুনগুন করে একটা হিন্দি ছবির গান গাইছিল পুপু বিকেলবেলায় ছাদে ঘুরতে ঘুরতে...তখনই এক ঝলক ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল...পুপুর এখন এইসব গা সওয়া হয়ে গেছে...পুপু জানে যে তার বড়-শাশুড়িমা এসে গেছেন...বড়-শাশুড়িমা মানে তার শাশুড়ির শাশুড়ি...যেদিন রাতে পুপু বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল সেদিনই এঁনার সাথে তার প্রথম আলাপ হয়...তার আগে নাকি পুপুকে চোখে চোখে রাখতেন উনি...পুপুকে নাকি প্রথম দিন দেখেই উনি বুঝে গেছিলেন 'এ বউ সুবিধার না...পালালো বলে'...আর তাই দায়িত্ব নিয়ে তিনি পাহারা দিতেন পুপুকে...চোখের আড়াল করতেন না...তার এত সাধের সংসার পুপুর জন্য ভেঙে যাবে,কষ্ট পাবে তার প্রিয় নাতি সেটা তিনি কি করে হতে দেবেন!...তাই তো সেদিন কোনো উপায় না দেখে নিজেই নেমে এলেন বাড়ির বাগানের আম গাছটা থেকে,পুপুর পথ আটকালেন...পুপু নেহাত সাহসী মেয়ে তাই ভয় পায়নি...অন্য কেউ হলে অক্বা পেত...চোখের আড়াল থেকে সাদা থান দেখে পুপু বললো : এসেছেন তো অনেকক্ষন..বলেই ফেলুন যা বলবেন?
বড় শাশুড়ি মা : ওলো, অ কি গান গাইছিস রে নাত বউ? এ আবার গান‌ নাকি?
পুপু : এই গান গুলোই চলে আজকাল...আপনি তো অনেকদিন‌ আগেই আমাদের টাটা করে চলে গেছেন তাই জানেন না
বড় শাশুড়ি মা : কি? আমি জানি না?তুই কতটুকু জানিস রে ছুড়ি? এ সব গান নাকি? ছোঃ ছোঃ!...গান তো ছিল আমাদের সময়...কি সব গান...আহাঃ ...একটা গাই শোন তবে..
পুপু : থাক! আপনি আর দয়া করে গান ধরবেন না...আমি ছাড়া অন্য‌ কেউ শুনলে ভিমরি খাবে...তাছাড়া আপনার যা গলার ছিড়ি !!!
বড় শাশুড়ি মা : কি বললি? আমার গলা ভালো না তো কি তোর গলা ভালো?গাস এবার গান...দেবো গলায় নিম পাতা ঢেলে
পুপু হেসে ফেলে...তার এই বড় শাশুড়ি মাকে রাগাতে তার ভারী ভালো লাগে...খুনসুটি করে ওনার সাথে খুব মজা লাগে...তার সময়টাও কাটে বেশ...যখন-তখন, সময়-অসময়ে, যেখানে-সেখানে এঁনার আসাটা ভারী উপভোগ করে সে...পুপু শুনেছে নিজের শাশুড়ির থেকে যে জীবিতকালে নাকি খুব রাশভারী মহিলা ছিলেন,দাপুটে ও ছিলেন‌ বেশ,সব কিছু চোখে চোখে রাখা তাঁর অভ্যাস ছিল...সেই স্বভাব গত হওয়ার পর ও ছাড়তে পারেনি...সব বিষয়ে নাকটা তাঁকে গলাতেই হবে...বিশেষ করে পুপুর ব্যাপারে...পুপু কিছু বলেনা কাউকে...সে জানে যে ওনার কোনো বাজে উদ্দেশ্য নেই...পুপুকে হাসতে দেখে রাগ করে চলে যান তিনি...তবে একটু পরে ফিরে আসেন...
বড় শাশুড়ি মা : বলছি একটু সেজে গুজে থাকবি,স্বামী এলে আসে পাশে ঘুরবি...গানের গলা তো ভালো...গান শোনাবি
পুপু : টুইস্ট করবো তারপর
বড় শাশুড়ি মা : আ্যঁ!
পুপু : টুইস্ট...একটি নাচ...নাচবেন?
বড় শাশুড়ি মা : কেন রে আপদি? আমি কি বাজারে নাকি?
পুপু : আজকাল সবাই নাচে...আপনিও নাচুন না
বড় শাশুড়ি মা : তুই নাচবি না ওই সব বাজারি নাচ বলে দিলাম
পুপু : এই যে বুড়ি বেশী বললে আপনার নাতিকেও নাচাবো
বড় শাশুড়ি মা : তোর মুখে নুড়ো জ্বেলে দেবো
এই বলে রেগে গিয়ে উঁনি চলে গেলেন..আর পুপু হাসতে হাসতে নীচে নিজের ঘরে নেমে এলো
৩)
ঘরে এসে পুপু দেখে যে রাগ করে উনি তার ঘরেই বসে আছেন তার খাটের ওপর...এই ঘরটা নাকি তাঁর ছিল...ওঁনার মৃত্যুর পর তার আদরের নাতি এই ঘরটায় থাকতে আসে...তাতে অবশ্য এঁনার কোনো অসুবিধা নেই...নাতি কাছাকাছি আছে তাতেই এঁনার বেশ আমোদ হয়...পুপুকে দেখে রাগ দেখিয়ে তিনি দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে বসেন...পুপু তার রাগ কমানোর জন্য তার সাথে কথা বলতে চেষ্টা করে...শেষে আমের আচারের লোভ দেখিয়ে সেদিনের মত তাঁর রাগ কমে....পুপুকে তার শাশুড়ি মায়ের ঘর থেকে লুকিয়ে লুকিয়ে তাঁর জন্য আচার ও নিয়ে আসতে হয়....খাটের ওপর পা ছড়িয়ে বসে আয়েস করে আচার খেতে খেতে পুপুর সাথে কথা বলতে থাকেন
পুপু : ঠাকুরদার সাথে বিয়েটা হয়েছিল কিভাবে?
বড় শাশুড়ি মা : সে অনেক কথা...আমাদের বাড়ির পুরুত ঠাকুর আর এদের বাড়ির পুরুত ঠাকুর ছিলেন দুই ভাই...আমার বাবা আমার জন্য ছেলের খোঁজ করছিলেন আর এরা খুঁজছিল তোর ঠাকুরদার জন্য মেয়ে....বিয়ে করে আসি যখন তখন আমার বয়স ১২ আর ওনার ২২
পুপু : বাপরে!!!এত বড়?
বড় শাশুড়ি মা : তখন তাই হত রে নাতবউ...তা আমি ওনাকে পেতুম খুব ভয়...একঘরেও থাকুত না...তা বিয়ের ২মাস পর তিনি পড়াশোনার জন্য চলে যান দিল্লি...
পুপু : আপনাকে একা ফেলে?
বড় শাশুড়ি মা : ওমা!!! একা কোই রে পাগলি! বাড়িতে কত লোকজন ছিল..আমার শ্বশুর-শাশুড়ি,দেওর,জা,ননদরা,কাজের লোকজন...কত লোক...সংসার মানে কি আর শুধু কপোত-কপোতি‌ রে?সবাইকে নিয়েই সংসার...যত লোকজন তত ভালোবাসা,তত দায়িত্ব,তত একে ওপরের সুখে-দুঃখে থাকা...তোরা আজকালকার মেয়েরা বুঝবিনা...সবার সাথে মিলে মিশে থাকতে পারাটাই যে কৃতিত্ব রে
পুপু অবাক হয়ে শোনে...এই ভদ্রমহিলা তার থেকে কত আগের প্রজন্মের...কিন্তু কি অবলীলায় একটা চরম সত্য কথা বলে গেলেন...আলাদা আলাদা যে কেউ থাকতে পারে তবে একসাথে থাকার ভেতর যে ভালোলাগাটা আছে সেটার স্বাদ পাওয়া যায়না
বড় শাশুড়ি মা : তারপর হঠাৎ একদিন একটা চিঠি এলো আমার নামে...আমার ছোট দেওর লুকিয়ে দিয়ে গেল আমায়...দেখি তোর ঠাকুরদা লিখেছেন...আমি তো লজ্জায় মিশে গেলাম...রাতে সবাই শুয়ে পড়লে পর আসতে আসতে দরজাতে খিল এঁটে চিঠিটা পড়লাম...
পুপু : তারপর?
বড় শাশুড়ি মা : চিঠি পড়তে পড়তে কেমন জানি একটা মায়া পরে গেল ওনার ওপর...নিজের বাড়ি ছেড়ে এত দূরে পরে আছেন...কি খান না খান কে জানে,কোথায় থাকেন,শরীর খারাপ হলে কে দেখে...এইসব ভেবে চোখে জল চলে এলো সেই প্রথম ওনার জন্য...তারপরের দিন আমিও সবাইকে লুকিয়ে একটা চিঠি লিখে আমার দেওরকে দিয়ে পোষ্ট করিয়ে দিলাম...এই রকম ভাবে আমাদের চিঠি পর্ব চলতে থাকলো সবাইকে লুকিয়ে...
পুপু : বলুন প্রেম পর্ব
বড় শাশুড়ি মা ‌লজ্জা পেয়ে বললেন : ওই হলো
হঠাৎ দরজা খোলার শব্দ হলো আর রমেশ এসে ঘরে ঢুকলো...রমেশকে আসতে শুনেই বড় শাশুড়ি মা হাওয়াতে মিলিয়ে গেলেন...আচারের বাটি পরে রইলো খাটের ওপর...
রমেশ : পুপু
পুপু : বলো
রমেশ : আমাকে ব্যবসার কাজে কদিনের জন্য বাইরে যেতে হবে...আজকে রাতেই বেড়িয়ে যেতে হবে...
পুপুর খুব খারাপ লাগলো,তাকেও তো যেতে বলতে পারতো রমেশ তার সাথে...রমেশ তার দিকে এগিয়ে আসে...তার হাতটা ধরে বলে : রাগ করো না,তোমাকেও নিয়ে যেতে ইচ্ছে ছিল কিন্তু ওখানে কাজের অনেক চাপ থাকবে...তোমাকে সময় দিতেই পারবোনা..একা একা তুমি কি করবে? তার থেকে বরং এখানে সবার সাথে থাকা ভালো তোমার...
পুপুর কেন জানিনা খুব অভিমান হলো...রমেশকে একটা কথা বলতেও ইচ্ছে করলোনা...চুপ করেই থাকলো...স্যুটকেস গুছিয়ে রমেশ যখন দরজা দিয়ে বেড়িয়ে গেল তখনও রমেশের দিকে তাকিয়ে দেখলো না...রাতে যখন একা একা বিছানাতে শুয়ে ছিল তখন রমেশের কথা চিন্তা করতে করতে চোখের কোনায় নিজের অজান্তেই একটু জল চলে এলো...খুব অবাক হলো পুপু...রমেশকে তো তার তেমন ভালো লাগে না তাহলে ও চলে যেতে এত খারাপ লাগছে কেন তার? কানের পাশ থেকে শুনতে পেলো তার বড় শাশুড়ি মা বলছেন‌ : ওলো! প্রেমে পড়েছিস্ যে আমার নাতির...
৪)
প্রায় মাসখানেক হয়ে গেল রমেশ বাইরে গেছে...খুব কাজের চাপ তার ওইখানে...রাতে নিয়ম করে ফোন করে সে পুপুকে...তবে ৫মিনিটের বেশী কথা বলতে পারেনা...ক্লান্ত থাকে,কথা বলতে বলতেই ঘুমিয়ে পরে...পুপুর ও রমেশকে বলে ওঠা হয়না তার‌ না বলা কথা গুলো...সেদিন ছাদে ঘুরছিল পুপু আনমনে...বড় শাশুড়ি মাও ছিলেন...নানা কথা বলে পুপুর মন ভালো করার চেষ্টা করেন তিনি...পুপু যে রমেশের চলে যাওয়ার পর থেকেই কষ্টে আছে সেটা তিনি ভালোই বোঝেন...তাই তাঁর এখন একমাত্র কাজ পুপুকে সঙ্গ দেওয়া ও তাকে ভুলিয়ে রাখা...কিন্তু পুপুর মন তাতে সাময়িক ভালো থাকলেও একেবারে ভালো হয়ে যায়না...হঠাৎ বৃষ্টি এলো তেড়ে...পুপু ভিজতে থাকলো...তার মনে হলো বৃষ্টি তার সমস্ত কষ্ট দূর করে দেবে...বড় শাশুড়ি মা তাকে বারবার নিচে নামতে বলেন,পুপু শোনে না,ভিজতেই থাকে...তার ফলে মাঝরাতে এলো তার প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর....সবাই ঘুমাচ্ছে,তা ছাড়া পুপুর ইচ্ছেও করলো না কাউকে ডাকতে...নিজেকে কষ্ট দিয়ে যেন রমেশের ওপর শোধ নিতে চাইলো সে...তবে ব্যস্ত হয়ে পড়লেন তার বড় শাশুড়ি মা...বারবার পুপুর গায়ে মাথায় হাত দিয়ে দেখতে থাকলেন,বিছানার চারিদিকে ঘুরতে থাকলেন আর বাড়ির বাকিরা পুপুর খোঁজ না নিয়ে নাকে তেল‌ দিয়ে ঘুমাচ্ছে বলে তাদের সকলকে আঙুল মটকে মটকে শাপ দিতে থাকলেন...কোনো রকমে রাতটা কাটলো...সকালবেলায় পুপুকে ডাকতে এসে তার এই হাল দেখে তার শাশুড়ি মা ঘাবরে গেলেন,নামী ডাক্তার এলেন,অনেক টেস্ট ও ওষুধ দিয়ে গেলেন...তবে পুপুর শরীর যে খারাপের সে খারাপই থেকে গেল...তখন রাত কটা পুপুর খেয়াল নেই,হঠাৎ একটা হাতের ছোঁয়াতে পুপুর ঘুম ভেঙে গেল...চোখ খুলে দেখে রমেশ...পুপু আর কিছু না দেখে জরিয়ে ধরে রমেশকে....রমেশ পুপুকে জরিয়ে ধরে তার মাথায় হাত বুলোতে থাকে...পুপু ঘুমিয়ে পরে...এর ঠিক দুদিনের মাথায় পুপু একদম সুস্থ হয়ে যায়..রমেশ ও পুপু ঘরে বসে গল্প করছিল,তখন পুপু জিজ্ঞাসা করে : তুমি সেদিন চলে এলে যে?
রমেশ : তোমার জন্য মন কেমন করছিল আর তা ছাড়া....
পুপু : কি?
রমেশ : ঠাকুমাকে দেখলাম ....
পুপু : মানে?
রমেশ : ঠাকুমাকে দেখলাম স্বপ্নে...আমাকে বললেন যে তোমার খুব শরীর খারাপ,আমি যেন তোমার কাছে ফিরে যাই তক্ষুনি...তার বলার ভেতর কি ছিল কি জানি...আমিও আর দেরী না করে যে ফ্লাইটটা আগে পেলাম সেটা নিয়েই তোমার কাছে চলে এলাম...আর এসে দেখি তোমার এই হাল!
পুপুর মনটা কৃতজ্ঞতা ও ভালোবাসায় ভরে যায় তার বড় শাশুড়ি মা থুড়ি তার ঠাকুমার জন্য...তাকে তিনি যে কতটা ভালোবাসেন সেটা বুঝতে পারে পুপু...সত্যিই সংসার সবাইকে নিয়েই হয়.…তাতেই বড় সুখ...চোখের কোন দিয়ে পুপু দেখতে পায় তাদের ঠাকুমা তাদের দিকে মায়া ভরা চোখে চেয়ে আছেন ও মিটিমিটি হাসতে হাসতে আমের আচার খাচ্ছেন।

a famous sketch by Satyajit Ray from GGBB




ভূতের গল্প বাংলা, ভূতের গল্প , ভূতের গল্প শোনাও তো, ভূতের গল্প বই, ভূতের গল্প দাও, https://m.somewhereinblog.net/mobile/blog/belablog/30227703,https://bengali.momspresso.com/parenting/rumaar-ddaayyeri/article/styi-bhuuter-glp,https://blog.rokomari.com/book-review/chondrahoto/

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

খোলসের ভিতরে । সায়ন কাঁড়ার । সত্যিকারের ভূতের গল্প ।

 খোলসের ভিতরে

সায়ন কাঁড়ার

লিখতে বসে আজকে কিছুতেই কলমটা আমার কথা মানছে না। কি লিখবো কিছুই বুঝে উঠতে পারছিনা....মাথার মধ্যে হাজার একটা জিনিস ঘুরপাক খেলেও....গল্পের মায়াজাল কিছুতেই আর বুনতে পারছিনা। তাই ভাবছি একটা ঘটনার কথাই আজকে বলি। এই ঘটনা আমার কর্মজীবনের প্রথমদিকের। আমি তখন সদ্য বি.কম পাস করে, পারিবারিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষার কথা একদম ঝেড়ে ফেলি মাথা থেকে। পড়ার ইচ্ছা যে ছিল না তা নয়,কিন্তু পরিস্থিতি সবসময় আমাদের সহায় হয় না। আমার ছোটবোন তখন ক্লাস নাইনে পড়ে, ওর খুব ইচ্ছা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। উচ্চ শিক্ষা গ্রহণ করে একজন বিজ্ঞানী হবে। নিম্ন-মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় ছোট থেকেই বাবা-মা কে দেখেছি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করতে, অনেক ভালোলাগা ভালোবাসা হাসিমুখে ত্যাগ করতে,তবে আমিই বা তাদের সন্তান হয়ে এইটুকু পারব না কেন।
বোন মেধার দিক দিয়ে আমার থেকে কয়েক ধাপ এগিয়ে... আর আমাদের অবস্থার কথা ভেবে কোনদিন মুখ ফুটে বাড়তি কিছু চায় না। কখনো কোন বই প্রয়োজন হলে শিক্ষকদের থেকে চেয়ে নিয়ে প্রয়োজনীয় অংশটুকু জেরক্স করে নিত বা নোটস বানিয়ে রাখতো। যাক গে সেসব কথা এখন থাক। এই গল্প আমাকে বা আমার পরিবারকে নিয়ে নয়।
এই সময় আমার মনে হয় যদি কোনো একটা কাজ জোটাতে পারতাম তাহলে বাবা-মার পাশে হতে পারতাম ওদের একটু সাহায্য করতে পারতাম। বহু খুঁজে কাজ পেলাম শহরতলীর একটি বৃদ্ধাশ্রমে। খুব বেশি টাকা না পেলেও ওই মুহূর্তে,শুন্য হাতের চেয়ে ওই টাকার মূল্য আমার কাছে অনেক। অন্তত বোনের পড়াশোনার দায়িত্ব নিতে পারবো।
অবশ্য বিশেষ পরিশ্রমের কাজ আমাকে করতে হত না। আমার কাজ ছিল এই বৃদ্ধাশ্রমের আয়-ব্যয়ের হিসাব রাখা... বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য কি কি কাজ হচ্ছে তার দিকে নজর রাখা আর তার কোনো প্রয়োজন পড়লে তার খেয়াল রাখা।
বেশ আনন্দ সহকারে করছিলাম নিজের কাজ,বেশ একটা তৃপ্তি ছিল। সহজ-সরল বয়স্ক মানুষ গুলোর মাঝে দিব্যি সময় কেটে যেত। মানুষগুলো ভীষণ স্নেহ করতেন আমায়। ওনাদের মধ্যে কিছুজনের অতীত জীবনের কথা শুনে ভারী কষ্ট হত, ভাবতাম মানুষ এমনও হতে পারে... যে মানুষগুলো তাদের নিজের পায়ে দাঁড়াতে শেখায় তাদের এভাবে কি করে আস্তাকুড়ে ছুঁড়ে ফেলতে পারে।
এই প্রসঙ্গে একটা কথা বলি... আমার সেই বৃদ্ধাশ্রম এর মালিকের বিষয়সম্পত্তি ছিল প্রচুর। তিনি অনেক ছোটবেলাতেই তার মাকে হারিয়েছেন,পরে বাবাকেও, পরবর্তীকালে ব্যবসা করে বিপুল অর্থ উপার্জন করেন। উনি মাঝেমধ্যেই বৃদ্ধাশ্রমে আসেন...এখানকার মানুষগুলোর সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা-অসুবিধা,শরীর-স্বাস্থ্যের আর খোঁজ নেন। বড়ো ভালো মানুষ তিনি। এই বৃদ্ধাশ্রমের, প্রতিটি বৃদ্ধ-বৃদ্ধা থেকে সমস্ত কর্মচারী সকলেই তাঁকে খুব শ্রদ্ধা ও পছন্দ করেন।
এইভাবে বেশ কয়েকবছর কেটে গেল।একদিন যখন বোনকে স্কুলে পৌছে আমি কাজে যাচ্ছি হঠাৎ নজরে পড়লো রাস্তার এক কোণে বেশ কিছু লোক জমায়েত করে দাঁড়িয়ে আছে। তাড়া থাকায় পাশ কাটিয়ে চলে যেতে গিয়েও কি ভেবে ফিরে দাঁড়ালাম। সেখানে গিয়ে দেখি এক অশীতিপর বৃদ্ধমানুষ পড়ে আছে রাস্তার পাশে... শতছিন্ন একটুকরো কাপড়পরা কঙ্কালসার এক অশরীরী প্রেতের মত শরীরে খুলিটা যেন আলগা করে বসিয়ে দিয়েছে কেউ। তাঁর কোটরে ঢুকে যাওয়া প্রায় বুজে আসা চোখটা থেকে বিন্দু বিন্দু করে জল ঝরে পড়ছে...তাকে দেখতেই এত ভিড়।
সম্ভবত কোনো গাড়ি তাকে ধাক্কা মেরেছে। সত্যিই কি ভারি অদ্ভুত এই দুনিয়া...দুর্বলকে নিয়ে আলোচনা করতে,তার অবস্থা নিয়ে সমালোচনা করতে কারো সমস্যা নেই, সমস্যা কেবল তাকে একটুখানি সাহায্য করার। ভীষন রাগ হল আজব দুনিয়ার এই আজব কান্ড কারখানা দেখে। নিজেই এগিয়ে গেলাম বৃদ্ধমানুষটিকে সাহায্য করার জন্য। কোনো ঝামেলা হবে না এই আশ্বাসে,স্থানীয় এক ব্যক্তির সাহায্যে বৃদ্ধাশ্রমে নিয়ে আসতে আসতে যা বুঝলাম তা হলো..
উনি একজন হতভাগ্য পিতা। যিনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে 'টুবলু' মানে তার সন্তানের এক টুকরো জীর্ণ ছবি আঁকড়ে তাকে খুঁজে চলেছেন। হয়তো কোনভাবে তাঁর পরম প্রিয় সন্তানকে হারিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে তার এই অবস্থা। সবকিছুই বিস্মৃত হয়েছেন তিনি.... কোথায় তার বাড়ি...কোথায় তার পরিবার...এমনকি কি বা তার নাম। শুধুমাত্র ভোলেননি তাঁর সন্তানকে,অসহায় দৃষ্টিতে জরাজীর্ণ ছবিটা আঁকড়ে অবাধ পিতৃস্নেহে 'টুবলু' কে খুঁজে চলেছে তাঁর কোটরে ঢুকে যাওয়া ভাসা ভাসা চোখদুটো।
ফার্স্ট এইড করে দিয়ে বড়বাবু মানে বৃদ্ধাশ্রম এর মালিককে ফোন করে ঘটনাগুলো সবিস্তারে বললাম.... সবটা শুনে তিনি আমার কাজের জন্য গর্ব প্রকাশ করলেন এবং জানালেন খুব শীঘ্রই তিনি বৃদ্ধাশ্রমে আসছেন। বড়বাবু যখন এলেন তখন প্রায় সন্ধ্যা। আমি ততোক্ষণে কাজ সেরে বাড়ি ফিরে গেছি।
পরদিন ভোরবেলা ফোনের আওয়াজে আচমকা ঘুমটা ভেঙে গেল।
ফোনটা নিয়ে দেখি,শিবুদা ফোন করেছে। শিবুদা,আমাদের বৃদ্ধাশ্রমের সিকিউরিটি গার্ড।
এত সকালে হঠাৎ ফোন করায় মনে হল কিছু একটা গন্ডগোল হয়েছে। আমার ধারণা যে মিথ্যে না, কয়েক মুহূর্ত পরেই বুঝতে পারলাম।
কালকের সেই অশীতিপর বৃদ্ধমানুষটির জীবনাবসান ঘটেছে। ফোনটা রেখে খানিকক্ষণ চুপ করে খাটে বসে রইলাম। মনটা ভারি হয়ে উঠল...মানুষটার প্রতি বড্ড মায়া পড়ে গিয়েছিল একটা দিনেই। কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে চটজলদি ছুটলাম বৃদ্ধাশ্রমে। ওখানে গিয়ে জানলাম মাঝ রাতে ঘুমের ঘোরেই সব শেষ হয়ে যায়... সকালে শিবুদা এসে দেখে সব শেষ। আমরা সকলে মিলেই সেই কঙ্কালসার জীর্ণ শরীরটা বয়ে নিয়ে গেলাম শেষকৃত্যের উদ্দেশ্যে। শুনলাম বড়বাবু জানিয়েছেন মুখাগ্নি তিনি করবেন.......
কি ভাবছেন!!!!!!
এ তো একটা সামান্য ঘটনা... পথে-ঘাটে এরকম ঘটনা তো প্রত্যহই ঘটে থাকে... এইরকম অসহায় মানুষদের রাস্তাঘাটে আমরা প্রায়শই দেখতে পাই...তাই না...
এতদূর সবটা হয়তো তাই ছিল। কিন্তু এরপর যেটা আপনাদের বলব সেটা হয়তো এতটা সামান্য সাধারণ না....
এই ঘটনার পরের দিন ওই ঘরটা, মানে যেই ঘরে ওই বৃদ্ধ ছিলেন,সেই ঘরটা পরিষ্কার করতে যাই।
অবশ্য তিনি ছিলেন বলা ভুল,এক রাতের অতিথি হয়ে ওই ঘরে এসেছিলেন পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে।
বৃদ্ধাশ্রম এর বয়স্ক মানুষরা মিলে ঠিক করেছিল, ওই ঘরেই মানুষটার আত্মার শান্তি কামনায় বাকি আচার পালন করবে। ঘরটা পরিষ্কার করতে করতে খাটের তলে আচমকা একটা কাগজের টুকরো খুঁজে পাই।
না কাগজ ঠিক না!!!
একটা একফালি অর্ধেক ছেঁড়া কাগজে প্রায় ঝাপসা হয়ে আসা একজন কিশোরের ছবি।
এই ছবি আমার অপরিচিত নয়।
এই ছবি ওই বৃদ্ধমানুষটির একমাত্র সম্বল ছিল।
তাঁর ছেলে 'টুবলুর' ছবি।
ছবিটা হাতে তুলে নিতে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। একফালি কাগজটার ঠিক পিছনে ত্যারা বাঁকা ভাবে লেখা আছে...
ধন্যবাদ..!!!!
এটা কে লিখল..!!!!
কালকে তো চোখে পড়েনি..!!!!
তারপর ভাবলাম হয়ত উন্মাদ বৃদ্ধকে শান্ত করতে তার অনুরোধে এই বৃদ্ধাশ্রমের অন্য কোন বৃদ্ধ এটা লিখেছেন। এ নিয়ে আর বিশেষ মাথা ঘামালাম না।
এখানে কাজ করতে করতেই, আমি বেশ কিছু জায়গায় ইন্টারভিউ দিতাম, ভালো কোন চাকরির আশায়, যাতে সংসারে সচ্ছলতা ফেরাতে পারি।
এই ঘটনার কয়েক দিনের মাথায় একটি বেসরকারি কোম্পানি থেকে ইন্টারভিউ পাস করার চিঠি পাই। চাকরিটা হয়ে যাওয়াতে বৃদ্ধাশ্রমের কাজটা ছেড়ে দিলাম। তারপর ব্যস্ত হয়ে গেলাম নিজের নতুন চাকরিজীবনে।
কয়েকদিন আগে শিবুদার সঙ্গে দেখা হয়। কুশল সংবাদ বিনিময়ের পর,কাছেই একটা চায়ের দোকানে বসে শিবুদাকে জিজ্ঞেস করলাম,
-"আচ্ছা শিবুদা বৃদ্ধাশ্রমের সবাই কেমন আছে গো... বড়বাবু কেমন আছেন... উনি আশ্রমে আসেন এখন...."
উত্তরে শিবুদা যা বলল তাতে মানুষের প্রতি আমার বিশ্বাসের হিসেব পুরো ঘেঁটে গেল।
-"সবাই ভালো আছেরে ভাই। তুইতো কাজটা ছেড়ে দিলি, তারপর যে কি সব ঘটে গেল জানিস তো...."
-"মানে.....!!!!????"
কিছু বুঝতে না পেরে প্রশ্ন করলাম।
-"ওই বৃদ্ধ মানুষটাকে তোর মনে আছে... যাকে তুই আহত অবস্থায় রাস্তা থেকে ধরে এনেছিলি....."
-"হ্যাঁ,মনে থাকবে না কেন। বড্ড অসহায় ছিল মানুষটা। স্মৃতিভ্রষ্ট হয়ে একটা ছবি আঁকড়ে ছেলেকে....."
-"উনি বড়বাবুর বাবা...."
আমার কথা শেষ করার আগেই শিবুদা বলে উঠলো।
-"কি বলছ টা কি শিবুদা...!!!!!"
ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইলাম শিবুদার দিকে।
-"শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যিরে ভাই....আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি.... উনি নিজে পুলিশের কাছে সবটা স্বীকার করে আত্মসমর্পণ করেছেন..."
এতোটুকু বলে একটা দীর্ঘশ্বাস ফেলল শিবুদার বুক চিরে।
একটু দম নিয়ে আবার বলতে লাগল,
-"উনার বাবার বাড়ি বীরভূমের কোন এক গ্রামে। মানে বড়বাবুর আসল নিবাস যেখানে ছিল,সেখানে নাকি কি সব জমিজমা ছিল। পৈত্রিক জমি-বাড়ি, বাপ-ঠাকুরদার স্মৃতি বলে ওগুলো বড়বাবুর বাবা বিক্রি করতে চাননি। এদিকে ব্যবসা করতে চাওয়া বড়বাবুর পুঁজির প্রয়োজন। শত চেষ্টা করেও যখন কোন পুঁজির জোগাড় করে উঠতে পারেননা তখন বড়বাবুর চোখ দিয়ে পড়ে সেই জমির দিকে। বারবার করে সেটা বিক্রি করার জন্য অনুরোধ করার পর তাঁর বাবা রাজি না হলে বাবা-ছেলের বিবাদ বাধে। এই বিবাদের কোন মীমাংসা না হওয়াতে... এক রাতে রাগের মাথায় বাবার মাথায় আঘাত করে তাকে বেহুশ করে অতি সন্তর্পনে তুলে দেয় কোনো এক ট্রেনে। প্রতিবেশীদের জানায় বাবাকে নিয়ে চলে যাচ্ছে নিজের কাছে। আর তারপর সব জমিজমা আত্মসাৎ করে সেগুলো বিক্রি করে চলে আসে কলকাতায়। হয়তো সেইদিনের আঘাতেই ওই বৃদ্ধ ওনার সকল স্মৃতিশক্তি বিস্মৃত হয়েছিলেন......"
নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছিলাম না। ওইরকম একটা দেবতুল্য মানুষের আড়ালে এমন ভয়ঙ্কর শয়তান লুকিয়ে থাকতে পারে সত্যি কল্পনা করতে পারছিলাম না। কৌতুহল চাপতে না পেরে জিজ্ঞেস করলাম,
-"বড়বাবু তাহলে কোথায় এখন..!!??"
খানিকক্ষণ নিস্পলক দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে, গলার আওয়াজ খাটো করে শিবুদা বললো,
-"জেলে.... উনার স্বীকারোক্তির উপর ভিত্তি করেই ওনাকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীকালে আদালত ওনাকে কারাদণ্ড দেয়।
লোকটা যে কি ভয়ঙ্কর চিন্তা করতে পারবি না... জানিস লোকটা এও বলেছে যে ঐদিন রাতে আমার ছুটির সুযোগ নিয়ে মাঝরাতে উনি বৃদ্ধ বাপকে খুন করতে এসেছিলেন.... এতদিন পরে হঠাৎ বাবাকে দেখে ভয় পেয়ে যান বড়বাবু, যদিও তিনি সব বিস্মৃত হয়েছেন কিন্তু টুবলুকে ভোলেননি... যদি উনি কোন ভাবে সব কিছু ফাঁস করে দেয় সেই ভয়ে বাবাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু সৌভাগ্যক্রমে বুড়ো হার্টফেল করে মারা গিয়েছিলেন। তাই প্রিয় ছেলের হাতে মরতে হলো না অন্তত।"
-"কিন্তু বড়বাবু এতকিছুর পর আচমকা এভাবে সবটা স্বীকার করলেন কেন.... এত নৃশংস যে মানুষটা হতে পারে... সে...."
আনমনে বলে বসলাম।
-"জানিনা রে।
হতে পারে বিবেক দংশন।
জানিস উনি একটা ট্রাস্টি বোর্ড গঠন করে উনার সমস্ত সম্পত্তি দান করে দিয়েছেন। সেই ট্রাস্টি বোর্ডই ওনার বউ বাচ্চার ভরণপোষণ, এবং বাচ্চাটির পড়াশোনার খরচ চালাবে।
মাঝেমধ্যে ভাবলেই লজ্জা লাগে এরকম একটা জানোয়ারের জন্য কাজ করেছি।
ছিঃ ছিঃ!!"
ঝড়ের গতিতে বলে গিয়ে ধিক্কারে ফেটে পড়ল শিবুদা।
এরপর আরো কিছু কথাবার্তা সেরে এক একবার চা খেয়ে যে যার নিজের গন্তব্যে রওনা দিলাম।
সেদিন বাড়ি ফিরে এসে ড্রয়ার খুলে ওই হতভাগ্য বাবার অপদার্থ সন্তান 'টুবলুর' ফটোটা দেখি। তার পেছনের সেই আঁকাবাঁকা অক্ষরে লেখা 'ধন্যবাদ'......
ছবিটা হাতে নিয়ে ভাবতে লাগলাম, আচ্ছা এই ধন্যবাদ টা কে বৃদ্ধর নিছক পাগলামো, নাকি বৃদ্ধ সত্যিই কারো উদ্দেশ্যে লিখেছিলেন। শেষবারের মতো ছেলের সাথে সাক্ষাত করানোর জন্য কি তার উদ্দেশ্যেই এই কৃতজ্ঞতা....
বসে বসে কিছু প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছিলাম। আচ্ছা তিনি কি সত্যিই সব বিস্মৃত হয়েছিলেন,না কি.... আর সেদিন রাতেই ওই চার দেয়ালের মধ্যে কি ঘটেছিল....বড়বাবু ই বা কেন হঠাৎ সব স্বীকার করলেন.... বিবেক দংশন না কি ভয়...!!!!!!
আর বড়বাবুর মনে প্রথম থেকেই কি কোন আত্মগ্লানি ছিল। সম্পত্তির লোভে বাবাকে আঘাত করে সব আত্মসাৎ করলেও, তার মনের কোন অংশে কি কোন অপরাধবোধ লুকিয়ে ছিল। কিছুতেই মেলাতে পারছিলাম না, যে মানুষটা নিজের বাবার প্রতি এমন অবিচার করে, সেই একই মানুষ কিনা বৃদ্ধাশ্রমে অন্যান্য বৃদ্ধ-বৃদ্ধাদের এত যত্ন নিত।
সত্যিই মানুষের চরিত্র বোঝা বড়ই কঠিন। যে ছেলেকে, মানুষটা এত ভালোবাসলো, এমনকি স্মৃতি হারানোর পরও, সবকিছু ভুলে গেলেও ছেলেকে খুঁজে গেল সারা জীবন। সেই ছেলে বাবার উপর আঘাত করলো, এমনকি এত বছর পর অসহায় অবস্থায় বাবাকে দেখেও, তার মনে প্রতিহিংসা জাগল, সেই মানুষটা হঠাৎ কি করে আত্মগ্লানিতে ভুগে সবটা স্বীকার করলো।
সত্যিই কি সবটা এতটাই সরল। কোন এক অজানা কারণে যেন, আমার মন সবকিছু সরলভাবে মানতে পারছিল না।
ছবিটা হাতে নিয়ে একমনে এই সবই ভাবছিলাম,আচমকা একটা আওয়াজে হুঁশ ফিরলো। জানলা দরজাগুলো তীব্র হাওয়ার দাপটে ঝনঝন করছিল। বাইরে তাকিয়ে দেখলাম আকাশ কালো করে ঝড় উঠেছে। অন্ধকার চিরে গর্জে উঠছে বিদ্যুৎ। ফটোটা টেবিলের উপর রেখে উঠে গেলাম জানলা দরজা জানলা বন্ধ করতে। তীব্র হাওয়াতে পর্দাগুলো উড়ছিল, হঠাৎই যেন একটা ঠান্ডা দমকা হাওয়া ঘরে প্রবেশ করে সব কিছু তছনছ করে দিয়ে উড়িয়ে নিয়ে গেল ছবিটাকে, কানের কাছে যেনএকটা অস্পষ্ট ফিসফিস শুনতে পেলাম,
-"এত ভেবো না....সব প্রশ্নের উত্তর কি পাওয়া যায়...স্বাভাবিক ভাবনার বাইরে যে অনেক কিছুই থাকে...."

httpssankhamanigoswami.xyz



ভয়ংকর ভূতের গল্প,
ছোটদের ভূতের গল্প,
 ভূতের গল্প,
বিখ্যাত লেখকদের ভূতের গল্প,
সত্যিকারের ভূতের গল্প,
বড় ভূতের গল্প,
একটা বড় ভূতের গল্প,
bengali Ghost story
Literary genre


সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২

বাংলাদেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ভৌতিক জায়গা, যা নিয়ে গা ছমছমে গালগল্প চলে

আধুনিক পৃথিবী যেভাবে ভূত-প্রেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এখন অব্দি ছড়িয়ে থাকা শত শত ভুতুড়ে জায়গা কৌতুহল জাগায় বৈকি। তবে বাস্তবে হয়তো কখনো কখনো জনশ্রুতিতেই গড়ে ওঠে এমন অনেক ভূতুড়ে বাড়ি বা জায়গা। কোনোটায় বা থাকে অনুদঘাটিত কোনো রহস্য, যা এই জায়গাগুলোকে ঘিরে তৈরি করে ভূতুড়ে আবহ। অনেক হয়েছে বাইরের দেশের ভৌতিক ঘটনা নিয়ে আলোচনা।বাংলাদেশের নানা প্রান্তেও ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ভৌতিক জায়গা, যা নিয়ে গা ছমছমে গালগল্প চলে এই স্যাটেলাইট আর ইন্টারনেটের সময়েও। এগুলো কতটা বিশ্বাসযোগ্য তা সবাই জানেন। কিন্তু এসব পড়তে কার না ভালো লাগে??

গানস অফ বরিশাল
গুগলে লেখে সার্চ দিলেই পাবেন। ব্রিটিশরা বরিশালে আসার সময় নাম ছিল বাকেরগঞ্জ। বাকেরগঞ্জের ততকালীন ব্রিটিশ সিভিল সার্জন প্রথম ঘটনাটা লেখেন। বর্ষা আসার আগে আগে গভীর সাগরের দিক থেকে রহস্যময় কামান দাগার আওয়াজ আসতো। ব্রিটিশরা সাগরে জলদস্যু ভেবে খোজা খুজি করেও রহস্যভেদ করতে পারে নাই।

বগা লেক
কেওকারাডং এর আগে রুপসী বগা লেক। বম ভাষায় বগা মানে ড্রাগন। বমদের রুপকথা অনুযায়ী অনেক আগে এই পাহাড়ে এক ড্রাগন বাস করতো। ছোট ছোট বাচ্চাদের ধরে খেয়ে ফেলতো। গ্রামের লোকেরা ড্রাগনকে হত্যা করলে তার মুখ থেকে আগুন আর প্রচন্ড শব্দ হয়ে পাহাড় বিস্ফোরিত হয়। রুপকথার ধরন শুনে মনে হয়, এটা একটা আগ্নেয়গীরির অগ্ন্যুতপাত। উপজেলা পরিষদের লাগানো সাইনবোর্ডে সরকারী ভাবে এই রহস্যের কথা লেখা। এখনো এর গভীরতা কেউ বলতে পারে না। ইকো মিটারে ১৫০+ পাওয়া গেছে। প্রতিবছর রহস্যময় ভাবে বগা লেকের পানির রঙ কয়েকবার পালটে যায়। যদিও কোন ঝর্না নেই তবুও লেকের পানি চেঞ্জ হলে আশপাশের লেকের পানিও চেঞ্জ হয়। হয়তো আন্ডার গ্রাউন্ড রিভার থাকতে পারে। রহস্য ভেদ হয়নি এখনো।

চিকনকালা (নিফিউ পাড়া)
মুরং গ্রামটা বাংলাদেশ-বার্মা নো ম্যানস ল্যান্ডে। এখানে মৃত চিতাবাঘের ছাল দেখা গিয়েছে। দিনের বেলাতেই বার্কিং ডিয়ার আর ভাল্লুকের ডাক শুনা গিয়েছে। কাছের মুরং গ্রাম চিকনকালার লোকেরা বলে প্রতিবছর নাকি (দিনটা নির্দিষ্ট না) হঠাত কোন জানান না দিয়ে বনের ভিতর রহস্যময় ধুপ ধাপ আওয়াজ আসে। শিকারীরা আওয়াজটা শুনলেই সবাই দৌড়ে বন থেকে পালিয়ে আসে। কিন্তু প্রতিবছরেই কয়েকজন পিছে পড়ে যায়। যারা পিছে পড়ে তারা আর ফিরে আসে না। কয়েকদিন পরে বনে তাদের মৃত দেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই। শুধু চেহারায় ভয়ঙ্কর আতঙ্কের ছাপ।

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলিয়াপুর নামক গ্রামে নাকি প্রতি আমাবস্যায় রাত ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত একদল কুকুর দলবেঁধে গ্রামটি ঘিরে চক্কর দেয়। । অনেকেই সেই কুকুরের দলকে দেখতে পেয়েছেন। । আশ্চর্যের ব্যাপার হলো, তারা শুধুমাত্র আমাবস্যার রাতেই উপস্থিত হয় এবং সারা মাসে তাদের আর দেখা যায় না। । কয়েক যুবক মিলে একবার রাত করে তাদের দেখার জন্য প্রস্তুতি নেয়। । তাদের মাঝে ২ জন কুকুরের কামড়ে মারাত্মক ভাবে আহত হয়। । যুবকদের প্রায় সকলেই একই স্বীকারউক্তি দেয় যে, সেই সব কুকুরগুলো কালচে বর্ণের ছিলো, কারন অন্ধকারে তাদের স্পষ্ট দেখা যাচ্ছিল না। । তারা একটা ছন্দ মিলিয়ে এক লাইনে হাঁটছিলো এবং তাদের প্রত্যেকের চোখ থেকেই এক প্রকার নীলচে আভা বের হচ্ছিল।

পুরান ঢাকা
পুরান ঢাকাতে কিছু মিষ্টির দোকান আছে যেখান থেকে কিছু লোক কয়েকদিন পর পর এসে রাত ৮টার দিকে ১০-১২ কেজি মিষ্টি কিনে নিয়ে যায়। । তারা যেই দোকানে ঢুকে সেই দোকানের মালিককে লাইট নিভিয়ে দিতে বলে। । অন্ধকারে তারা আসে, অন্ধকারে চলে যায়। । এই লোকগুলো আকারে অনেক লম্বা এবং তাদের চেহারা আজ পর্যন্ত কেউ ভালো করে দেখতে পারে নি। । ধারণা করা হয়, এরা জীন প্রজাতি। । পুরান ঢাকার বেশিরভাগ মিষ্টির দোকানের লোকেরাই উনাদের কথা জানেন।

পুরান ঢাকার ১টা গার্লস স্কুলের সামনে দিয়ে নাকি রাত ১২টার পর একটা বউকে হেঁটে যেতে দেখা যায়। । যার পড়নে থাকে লাল পার দেয়া একটা হলুদ শাড়ি। । সে কোথা থেকে আসে এবং কোথায় যায় তা কেউ আজ পর্যন্ত শনাক্ত করতে পারে নি। । অনেকেই নাকি বউটাকে দেখেছে।

লালবাগ কেল্লা
লালবাগ কেল্লার নিচ দিয়ে অনেক গুলো সুড়ঙ্গ আছে, যেগুলো জমিদার আমলে করা। । জমিদাররা বিপদ দেখলে সেইসব পথে পালিয়ে যেতো। । তেমনই একটা সুড়ঙ্গ আছে, যার ভেতরে কেউ ঢুকলে তাকে আর ফিরে পাওয়া যায় না। । মানে, সে আর ফিরে আসে না। । পরীক্ষা করার জন্য একবার ২টা কুকুরকে চেইনে বেঁধে সেই সুড়ঙ্গে নামানো হয়েছিলো। । চেইন ফেরত আসে কিন্তু কুকুর দুটো ফিরে আসে নি।

গদ্রবঙ্গা
বাংলাদেশের সাঁওতাল উপজাতিরা অনেক দেব/দেবীর পুজা করে। । এই সব দেব/দেবীর মাঝে কিছু আছে যারা অপদেবতা। । তেমনি এক ধরনের অপদেবতার পুজা করে সাঁওতালরা যাদের "গদ্রবঙ্গা" বলা হয়। । এইসব দেবতারা সাইজে ২-৩ ফিট হয়। । চেহারাও ছোট বাচ্চাদের মতো। । ওরা বিভিন্ন সাঁওতাল পরিবারেও পালিত হয়ে থাকে। ওদেরকে লালন, পালন, আর পুজা দেয়ার কারন হলো, এইসব দেবতারা যেইসব পরিবারে পালিত হয় তাদেরকে অনেক ধনী করে দেয়। । এইসব দেবতারা অন্য বাড়িঘর থেকে স্বর্ণ চুরি করে তা নিজ পালিত ঘরের মালিককে দেয়। । তবে, এর বিনিময়ে তারা যা দাবি করে তা খুবই ভয়ঙ্কর। । স্বর্ণ দেয়ার বদলে এইসব অপদেবতারা যে বাড়িতে পালিত হয়, সেই বাড়ির মালিকের ছোট ছোট ছেলে সন্তানগুলোকে চায়। । তারা এইসব ছোট ছেলেদেরকে মেরে ফেলে (কথিত আছে, খেয়ে ফেলে, কারন সেইসব ছোট বাচ্চাদের আর পাওয়া যায় না)।   আর বাড়ির মালিক যদি তাদের এই চাহিদা পূরণ করতে না পারে, তাহলে "গদ্রবঙ্গা" রা ঐ পরিবারকে ধ্বংস করে দেয়। । এসব জানার পরও এখনো সাঁওতাল অনেক পরিবারই ধনী হবার লোভে এইসব অপদেবতা পালন করে আসছে।

তেজগাঁও
ঢাকার তেজগাঁও এর মনিপুরীপাড়া এলাকায় একটা পুরনো খ্রিস্টান বাড়ি আছে। । এই বাড়িতে ভাড়া থাকা প্রায় সব ভাড়াটিয়াই বিভিন্ন অদ্ভুত বা ভূতুড়ে কাণ্ডকারখানার সম্মুখীন হন। । অনেক সময়ই গভীর রাতে(রাত ১-২টার দিকে) বাড়িটার নিচের উঠোনের দোলনায় কাউকে দুলতে দেখা যায়। । ঘটনাটি দেখেছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। । এছাড়াও বাড়ির ছাদে অনেকসময় নাকি গভীর রাতে কারা হইচই করে। । কিন্তু তৎক্ষণাৎ ছাদে গেলেও কাউকে দেখা যায় না। । এই বাড়িটিকে ঘিরে লোক মনে কৌতূহলের কোনো শেষ নেই। । শোনা যায়, উক্ত বাড়িওয়ালার মেয়ে প্রায় ১৬ বছর আগে গলায় ফাঁস দিয়ে নিজ ঘরে মারা যায়। । মেয়েটি মানসিকভাবে অসুস্থ ছিলো। । এই আত্মহত্যার পর থেকেই এমন অদ্ভুতুড়ে কার্যকলাপ শুরু হয়।
 

মিরপুর ইনডোর স্টোডিয়াম

মিরপুর ইনডোর স্টোডিয়ামে আগে যখন পুকুর ছিল তখন যে ২/৩বছর পর পর একজন করে মানুষ নিত। শেষ মানুষ টার কথাই আমার মনে আছে আমি তখন খুব ছোট, তখন একদিন দুপুর বেলা ৬নং সেকশনের নান্টু নামে একজন পুকুরে গোসল করতে নামে প্রতিদিনের মত কিন্তূ সে আর উঠে আসে না,পুকুর পারে তার সেন্ডেল লুন্গি গামছা সব পরে থাকে। তারপর কত ডুবুরি কত মানুষ পুকুরে তন্ন তন্ন করে খুজল কিন্তূ নান্টু মিয়াকে আর খুজে পেলনা। তারপর ২৪ ঘন্টা পর তার লাশ ভেসে উঠছিল কোনরকম কিছুই হয়ছিলনা লাশের শরিরে। সবাই বলছিল শিকলে নিয়ে গেছিল। স্টোডিয়াম বানাবার সময়ও নাকি অনেক সমস্যা হয়েছিল বলে শুনা গিয়েছে।

ফয়েসলেক (চট্টগ্রাম)

এখানে একটি কালো ছায়া দেখতে পাওয়া যায় বলে লোকমুখে শোনা যায়। আবার অনেকে সাদা শাড়িতে খোলা চুলে একটি নারীকেও প্রায়ই ঘোরাফেরা করতে দেখতে পান বলে জানিয়েছেন।


httpssankhamanigoswami.xyz



ভৌতিক স্থান বাংলাদেশ
ভৌতিক স্থান সমূহ
বাংলাদেশের ভৌতিক স্থান
বাংলাদেশের ভৌতিক জায়গা
চট্টগ্রামের ভৌতিক জায়গা

ভৌতিক ঘটনা কি
ভৌতিক অর্থ

গানস অব বরিশাল








ইয়াড্ডো বাগান । নিউ ইয়র্কের ভুতুড়ে বাগান যা আপনার মেরুদণ্ডে ঠাণ্ডা স্রোত বইয়ে দেবে । ভুতুড়ে বাগানের গল্প

 নিউ ইয়র্কের ভুতুড়ে বাগান যা আপনার মেরুদণ্ডে শিহরণ পাঠাবে

নিউইয়র্কের পতনের মরসুমের আগমনের সাথে সাথে শীতল আবহাওয়া, কুঁচকে যাওয়া পাতা এবং প্রায়শই অক্টোবর মাস শুরু হওয়ার সাথে সাথে ভয়ঙ্কর কম্পন আসে। আমাদের রাজ্য জুড়ে আপনি প্রচুর দর্শনীয় আকর্ষণ খুঁজে পেতে পারেন যা আপনার ঘাড়ের পিছনে চুল বাড়াবে, তবে আপনি যদি এমন কোনও জায়গায় যেতে চান যা আরও বন্ধুত্বপূর্ণ আত্মার আবাসস্থল, তারপরে আপস্টেটে একটি সুন্দর বাগান রয়েছে যা ভূতে ভরা যা আপনি দেখতে আগ্রহী হতে পারেন তাহলে লেখাটি পড়তে থাকুন।


এই অনিশ্চিত সময়ে, অনুগ্রহ করে নিরাপত্তার কথা মাথায় রাখুন এবং পরবর্তী তারিখে দেখার জন্য আপনার তালিকায় গন্তব্য যোগ করার কথা বিবেচনা করুন।

দিনের বেলা দেখার মতো একটি চমৎকার বাগান, আর রাতে সারাতোগার ইয়াড্ডো আত্মায় পূর্ণ একটি জায়গায় পরিণত হয়।


ক্লেয়ার হোয়াইটহাউস

উত্তরপথে প্রস্থান 14 এর ঠিক দূরে, ইয়াডডো হল একটি বাগান যা আপনি ইউরোপের কোথাও দেখতে পাবেন না। এটি একটি অত্যাশ্চর্য জায়গা যেখানে আপনি প্রায়শই স্থানীয়দের ফটোশুটের জন্য এবং এর অনন্য সৌন্দর্য উপভোগ করতে দেখতে পাবেন, বাগানটিকে ভূতুড়ে বলে শুনে অনেকেই প্রায়ই অবাক হন।

আপনি যে এলাকাটির কথা সবচেয়ে বেশি শুনবেন সেখানে আপনি চারটি মার্বেল মূর্তি খুঁজে পাবেন, যা চারটি ঋতু নামে পরিচিত।


ইয়াদ্দো গার্ডেন অ্যাসোসিয়েশন

কে জানত যে বসন্ত, গ্রীষ্ম, শরত্কাল এবং শীতকালে এমন ভয়ঙ্কর পরিবেশ থাকতে পারে? চারটি মার্বেল মূর্তি একশ বছরেরও বেশি সময় ধরে এখানকার সম্পত্তিতে রয়েছে, যারা তাদের কাছাকাছি যায় তাদের জন্য ক্রমাগত ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে আসে।


যদিও প্রত্যেকের নিজস্ব ধারণা আছে, তবু অনেক লোক বিশ্বাস করে যে তারা চার ঋতুর চারপাশে যে আত্মার অস্তিত্ব অনুভব করে তা ট্রাস্ক শিশুদের।


টমাস কামিন্স

আপনি যদি ইয়াডোর ইতিহাসের সাথে অপরিচিত না হন তবে জানাই, 1881 সালে এস্টেট কেনার পর স্পেন্সার ট্রাস্ক তার স্ত্রীর জন্মদিনের উপহার হিসাবে বাগানটি তৈরি করেছিলেন। এই দম্পতির চারটি সন্তান ছিল যারা শ্বাসকষ্টজনিত অসুস্থতায় কিশোর বয়সে পৌঁছানোর আগেই মারা গিয়েছিল। . যারা আজ চারটি মূর্তির কাছাকাছি যায় তারা দাবি করে যে তারা যে আত্মা অনুভব করে তা শিশুদেরই, অনেককে বিশ্বাস করে যে ট্রাস্ক শিশুরা এখনও সম্পত্তির চারপাশে ঘুরে বেড়াচ্ছে।

বাগান জুড়ে অন্যান্য এলাকাগুলিকে ভূতুড়ে বলা হয়, অনেকে অনুমান করে যে তারা যে অলৌকিক অস্তিত্ব অনুভব করে সেগুলি এডগার অ্যালান পোয়ের মতো বিখ্যাত ব্যক্তিদের।


ম্যাট জিগিন্স

ইয়াদ্দো বছরের পর বছর ধরে শিল্পীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে, সব জায়গা থেকে সৃজনশীল মনকে আকর্ষণ করছে। কিন্তু কিছু লোক যা বুঝতে পারে না তা হল যে, ট্রাস্কের সম্পত্তি কেনার আগে, এডগার অ্যালান পো এখানে একটি ছোট শেড দখল করেছিলেন বলে জানা গেছে। সম্ভবত তিনি খুবই খুশি যে আজও Yaddo এ তাঁর উপস্থিতি অনুভূত হয় ।

29শে অক্টোবর থেকে শুক্রবার এবং রবিবার বিকাল 5টা পর্যন্ত এঁরা ঘোস্ট ট্যুর অফার করেন, যারা ইয়াডোর আত্মা সম্পর্কে আগ্রহী তারা নিজের জন্য ভুতুড়ে বাগানের অভিজ্ঞতা নিতে পারেন।


ইয়াদ্দো গার্ডেন অ্যাসোসিয়েশন

আপনি যদি অন্য কোনো সময়ে বাগানে যান তবে এটি সমস্ত দর্শকদের জন্য বিনামূল্যে, তবে যে অতিথিরা একটি গাইডেড ঘোস্ট ট্যুর নিতে আগ্রহী তাদের $10 ডলার দিতে হবে (যদি না আপনার বয়স 12 বছর বা তার কম হয়)। এক ঘন্টা স্থায়ী, আপনি বাগানের চারপাশে ঘুরতে পারবেন এবং এর চিত্তাকর্ষক কিন্তু ভুতুড়ে ইতিহাস সম্পর্কে আরও জানবেন।


ইয়াড্ডো এবং তাদের ঘোস্ট ট্যুর সম্পর্কে আরও তথ্য জানতে518-584-0746 নম্বরে কল করুন।

আপনি কি কখনও ইয়াদ্দোতে ভূত সফর করেছেন বা করবেন ?  

httpssankhamanigoswami.xyz

ভৌতিক স্থান , ভৌতিক স্থান নিউইয়র্ক, ভুতুড়ে বাগানের গল্প,ভৌতিক ঘটনা কি, ভৌতিক অভিজ্ঞতা,ভৌতিক অর্থ, সত্যি ভুতের গল্প, কিছু ভূতের ঘটনা,ভূতের কিছু সত্য ঘটনা,আমার ভূতের ঘটনা




রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২

মমিফিকেশন- মিশরে কিভাবে মমি বানানো হত? বীর চৌধুরী

"মমিফিকেশন- মিশরে কিভাবে মমি বানানো হত?"

- মিশর নামটা শুনলেই যেটা সবচেয়ে আগে মাথায় আসে তা হল "মমি"। ছোটবেলায় সিনেমায় দেখতাম মমিদের ভুত হিসেবে দেখানো হত, খুব ভয়ও লাগত ওরকম বীভৎস চেহারা বা রুপ দেখে। তারপর আরেকটু বড় যখন হলাম তখন জানলাম মমি হল আসলে মিশরের রাজপরিবারের কোন মৃত লোককে সহস্র বছর ধরে সংরক্ষন করে রাখা, মানে যাতে সেই মৃত শরীর কঙ্কাল না হয়ে যায়। তখন মনে প্রশ্ন জাগল যে কিভাবে কোন মৃত শরীরকে কয়েক হাজার সাল ধরে সংরক্ষন করা যায়? আর কেনই বা করা হতো!! তারপর এই নিয়ে পড়াশুনো করতে শুরু করলাম, আর জানলাম মমিফিকেশন বা মমি বানানোর সেই দুর্দান্ত প্রক্রিয়ার ব্যাপারে। আর মমি কেন করা হত সেই ব্যাপারে পৌরানিক অনেক কাহিনীও জানলাম। আজ আমরা এই লেখায় মমিফিকেশন ও মমি করার সমস্ত মাইথোলজিকাল কারন সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক:-

*** মমিফিকেশন এর ব্যাপারে জানার আগে চলুন জেনে নি এই মমির উৎপত্তির ব্যাপারে যত পৌরানিক গল্প জড়িত আছে সেগুলো সম্পর্কে --

- মিশর পুরানের একদম প্রথমদিকে ওসাইরিস, আইসিস ও সেথ নামের তিন দেবদেবী ছিলেন। তারা ভাইবোনও ছিলেন। দেবতা ও মিশরের সম্রাট ওসাইরিস বিয়ে করেন তার বোন আইসিসকে, এদিকে ভাই সেথ যিনি ছিলেন ধ্বংসের দেবতা, তিনি ওসাইরিসকে মারতে চাইতেন। একদিন ওসাইরিসকে চালাকি করে মেরে তিনি বিয়াল্লিশটা টুকরো করে সমগ্র মিশরে। দেবী আইসিস সেই টুকরোগুলো একটা বাজপাখির রুপ নিয়ে খুঁজে খুঁজে বার করে এক একটা করে জোড়া লাগালেন। যদিও ওসাইরিসের লিঙ্গ পাওয়া গেলনা, সে জায়গায় সোনার লিঙ্গ বানালেন আইসিস। দেহ তো প্রতিস্থাপন হল কিন্তু প্রানসঞ্চার কিভাবে হবে? এগিয়ে এলেন নরক ও মৃত্যুর দেবতা আনুবিস, ঠিক হল আনুবিসই ওসাইরিসের দেহের সংরক্ষন করে তাতে প্রান ফিরিয়ে আনবেন। মিশর ইতিহাসের সর্বপ্রথম মমি বানানো হল দেবতা ওসাইরিসের। তারপর ওসাইরিসের পুনর্জন্ম হল। এরপর ওসাইরিস আর আইসিসের এক পুত্র জন্মায় যার নাম হোরাস। এই হোরাস সেথের বিরুদ্ধে তার বাবার প্রতি হওয়া অন্যায়ের বদলা নেয়, যা ছিল মিশর পুরানের সর্বপ্রথম মহাযুদ্ধ। সেই গল্প অন্য একদিন শোনাব তোমাদের। যাইহোক তো, আনুবিসের এর পরে নতুন পরিচয় হল, তার নাম হল মমিফিকেশনের দেবতা। ওসাইরিস নতুন জীবন পেয়ে পাতাললোকে রাজত্ব করতে চলে গেলেন, তিনি হলেন মৃত্যুর পরের জগতের দেবতা। এই ছিল মমি বানানোর পিছনের পৌরানিক গল্প। যাইহোক, পুরান তো মানুষই বানিয়েছে, আর সেটা তো শুধু একটা গল্পই, কিন্তু এই গল্প বাস্তবে পরিনতি পেয়েছিল। অর্থাৎ মমিফিকেশন মিশরে চালু হয়েছিল।
মমি বানানোর পিছনে প্রাচীন মিশরের মানুষদের বেশ কিছু বিশ্বাস ছিল। যেমন তারা মনে করত মৃত্যুই জীবনের শেষ নয়, মৃত্যুর পরেও আরেকটা জগত থাকে যেখানে আত্মারা জীবিতদের মতই জীবনযাপন করে। তার মমি বানানোর সময় তারা কফিনে জল, খাবার, সাজগোজের জিনিস, পোষাক, মুদ্রা সবই রাখত। আত্মা নিয়ে তাদের মনে প্রচুর বিশ্বাস ছিল, তার মধ্যে সবচেয়ে প্রধান যে বিশ্বাসটা কাজ করত তা হল, মিশরীয়রা মানতো যে মানুষের শরীরের ভিতরে যে আত্মাটা আছে তার নাম "কা", এই কা এর জন্যেই মানুষ বেঁচে থাকে। তাই মৃত্যুর পরেও যদি কা-কে বাচিয়ে রাখতে হয় তাহলে শরীরটাকেও সতেজ রাখতে হবে, অর্থাৎ সংরক্ষন করতে হবে। এই বিশ্বাস থেকেই মমিফিকেশনের জন্ম হয়। এরপর মিশরে চালু হয় মমি বানানোর প্রক্রিয়া। এবার সেই পয়েন্টে যাব আমরা--

•• মমিফিকেশনঃ- মিশর খুবই শুষ্ক দেশ। মমিফিকেশন চালু হওয়ার আগে তারা মৃতদেহকে বালির নীচে কবর দিত। বালির নীচে রাখার ফলে বডিগুলো শুকিয়ে কাঠ হয়ে যেত কিন্তু পচতো না। এভাবে তারা মৃতদেহ সংরক্ষন করত। কিন্তু এই প্রক্রিয়াতে মিশরের ফ্যারাওরা খুশি ছিলেন না। তারা মনে করতেন যে তাদের কবর হবে সাধারন মানুষের থেকে অনেক স্পেশাল ভাবে, কারন তারা রাজপরিবারের। এই ভাবনা থেকেই ফ্যারাওদের জন্যে সমাধি বানানোর ব্যবস্থা শুরু হল। কিন্তু বালির নীচে যেমন বডি পচেনা, সমাধিতেও তো সেরকম ব্যবস্থা করতে হবে নইলে সংরক্ষন কিভাবে হবে? এদিকে ব্যাকটেরিয়া থেকেও বডিকে রক্ষা করতে হবে। এই নিয়ে পন্ডিতরা ভাবতে বসল। অনেক বছর ভাবনার পর সিদ্ধান্ত নেওয়া হল যে সমাধিকে উন্নত না করে মৃতদেহগুলিকে পচনশীল হওয়া থেকে আটকাতে হবে। তবেই সংরক্ষন সম্ভব হবে। এই চিন্তা থেকেই মমিফিকেশন পদ্ধতির জন্ম হল। আস্তে আস্তে সেটাকে উন্নত করতে বহু বছর আরো সময় লাগল। এরপর মিশরীয়রা মমিফিকেশন পদ্ধতি আস্তে আস্তে রপ্ত করে ফেললো।

** "ফাদার অফ হিস্ট্রি" পন্ডিত হেরোডটাসের লেখাতে এই মমিফিকেশন পদ্ধতি সম্পর্কে জানা যায়। তিনি লিখেছিলেন এই মমিফিকেশন যারা জানত তাদের সমাজে সম্মান ছিল প্রচুর, এবং এই মমি বানানোর কাজটা করার জন্যে অনেক ওয়ার্কশপও বানানো হয়েছিল। তবে প্রথমদিকে এই মমি বানানো শিখতে মিশরীয়দের কালঘাম ছুটে গেছিল। কারন একদম প্রথমে তাদের মানুষের শরীর নিয়ে অত জ্ঞ্যান ছিল না। তারা সিম্পলি মৃতদেহগুলিকে পাটের কাপড়কে রজন নামে এক আঠালো গাছের রস দিয়ে ভিজিয়ে তা দিয়ে বডিটাকে ভালভাবে মুড়িয়ে রাখতেন। কিন্তু পচন আটকাতে এই পদ্ধতি অসক্ষম হয়েছিল। কাপড়ের ভিতরে ব্যাকটেরিয়া থেকেই যেত, যার ফলে বডিটা কঙ্কালে পরিনত হত। এরপর মিশরের পন্ডিতরা আরো পড়াশুনা করা শুরু করে। অনেক পরীক্ষানিরীক্ষার পর তারা বোঝে যে মৃতদেহগুলি আসলে পচে না, পচে যায় বডির ভেতরে থাকা অঙ্গগুলি। তাই বডিকে না পচিয়ে সংরক্ষন করতে হলে খুব সাবধানভাবে আগে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো বার করে নিতে হবে। এই কাজটা করার জন্যে তারা চমৎকার এক বৈজ্ঞানিক পদ্ধতি আবিস্কার করে। এটিই মমিফিকেশন নামে বিখ্যাত। এবার আমরা সেই মমিফিকেশন পদ্ধতির ব্যাপারে জানব, কিভাবে ধাপে ধাপে সেটা করা হত:-
**** মৃতদেহকে প্রথমেই আনা হত ওয়ার্কশপের প্রথম ঘরে, যার নাম "ইবু" বা বিশুদ্ধিকরন ঘর। এখানে প্রথমে দেহটিকে সুগন্ধী তাড়িজাতীয় তরল দিয়ে ভাল করে ধোয়ানো হত। তারপর পবিত্র নীল নদের জল দিয়ে দেহটিকে তিনদিন ধরে সঠিক ভাবে পরিস্কার করা হত। এরপর বডিটিকে আনা হত পরের ঘর অর্থাৎ "পার নেফার" এ, এই ঘরটিকে মমিকরণ কক্ষও বলা হত। এই ঘরেই মমি বানানোর আসল কাজগুলি হত। এই ঘরে আনার পর দেহটিকে লম্বা এক কাঠের টেবিলে শোওয়ানো হত। মূল পুরোহিত তার সাগরেদদের নিয়ে মমিফিকেশনের কাজ করার জন্যে আসতেন এখানে। এই পুরোহিত আনুবিসের মুখোশ পড়ে থাকতেন। এই পুরোহিতকে বলা হত "হেরি সেশতা"। মমিফিকেশন এর শুরুতেই দেহটিকে পচনের হাত থেকে রক্ষা করার জন্যে অঙ্গ অপসারনের কাজ শুরু করা হত। এই কাজের শুরু হত মস্তিস্ক দিয়ে। পুরোহিত দেহটির নাকের ফুটোর ভেতর দিয়ে তীক্ষ্ণ ও সরু একটা আঁকশি ঢুকিয়ে খুলি অব্দি নিয়ে যেত। এরপর সেই তামার আঁকশিটি দিয়ে তারা পুরো মস্তিষ্কটা কুরে কুরে বার করে আনত নাক দিয়েই। পুরোটা বার করা সম্ভব হতনা, অবশিষ্ট অংশ তারা লম্বা একটি সরুমুখওলা চামচ দিয়ে বা জল স্প্রে করে বার করে দিত। মজার ব্যাপার হল, এত কষ্ট করে তারা মস্তিস্কটা বার করত, কিন্তু সেটার সংরক্ষন তারা করত না। কারন প্রাচীন মিশরীয়রা জানতোই না মস্তিষ্ক কতটা দামী বা মস্তিষ্ক ঠিক কি কি কাজে লাগে। তারা জানত মৃত্যুর পরের জগতে এই মস্তিষ্ক কোন কাজে লাগেনা, তাই মস্তিষ্কটা তারা বেমালুম নষ্ট করে ফেলত। এই কাজটা পুরোহিত করত, কিন্তু পরের কাজ অর্থাৎ বাকি অঙ্গগুলো অপসারণের কাজগুলি বাকিরা করত। তারা অবসিডিয়ান নামক শক্ত এক পাথরের ব্লেড দিয়ে দেহটির বাম পাশে লম্বালম্বিভাবে চিরে একে একে বার করে আনত যকৃত, ফুসফুস, পাকস্থলী ও অন্ত্র বার করে আনতেন। হৎপিন্ড প্রাচীন মিশরীয়দের কাছে খুবই পবিত্র ও দামী অঙ্গ ছিল। তারা মনে করত হৎপিন্ড না থাকলে ওসাইরিসের বিচারসভায় মৃত ব্যক্তির বিচার সম্ভব হবেনা এবং আত্মা কোনদিনই পরকালের জগতে যেতে পারবেনা। তাই হৎপিন্ড তারা শরীর থেকে বার করত না। ওটা যথাস্থানে সুরক্ষিতভাবে থাকত। এবার এই অপসারিত অঙ্গগুলি তারা ভাল করে ধুয়ে, রজনের প্রলেপ দিয়ে, পাটের কাপড়ে মুড়ে এক বিশেষ পাত্রে সংরক্ষন করতেন। এই পাত্রগুলিকে "ক্যানোপিক জার" বলা হত। এই পাত্রগুলি মমির সাথেই তার সমাধিতে রাখা হত।
এই ক্যানোপিক জার নিয়েই অল্প কিছু তথ্য দিয়ে দি। মানুষের মাথার মত দেখতে জারটির নাম "ইমসেটি", এটিতে যকৃত রাখা হত। বেবুনের মাথার মত দেখতে জারটির নাম "হাপি", এতে ফুসফুস রাখা হত। শিয়ালের মাথার মত দেখতে জারের নাম "ডুয়ামেতেফ", এতে পাকস্থলী রাখা হত। আর বাজপাখির মাথার মত দেখতে জারের নাম ছিল "কেবেহসেনুয়েফ", এতে অন্ত্র রাখা হত।
এবার শরীরের অঙ্গগুলি বার করার পরে যে ফাঁকা জায়গা হত তাতে সেখানে ধূপ ও অন্যান্য পদার্থ ঢুকিয়ে দেওয়া হত যাতে চামড়া ভিতরের দিকে না ঢুকে যায়। এরপর দরকার হত শরীরের সমস্ত জল বার করে নেওয়ার, কারন জল থাকলেই পচন হবে। এজন্যে শরীরটিকে "ন্যাট্রন" নামক এক লবনের চৌবাচ্চায় ডুবিয়ে রাখা হত। এই ন্যাট্রন শরীরের চামড়ার রং না বদলে বা দেহটিকে স্টিফ না করেই শরীরের সমস্ত জল শুষে নিত। এই কাজটি সম্পূর্ণ করার জন্যে দেহটিকে প্রায় ৩৫-৪০ দিন এই ন্যাট্রনে ডোবানো থাকত। এই চল্লিশ দিন পর দেখা যেত বডিটি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এরপর এই দেহটিকে আনা হত "ওয়াবেত" নামক ঘরে, এখানে দেহটির ভিতরে ঢুকানো সব পদার্থগুলি বার করে ন্যাট্রন, রজনে ভেজানো পাটের কাপড়, বালি এসব দিয়ে ভরাট করে দেওয়া হত। এরপর সেই কাটা জায়গা গুলি সেলাই করে দেওয়া হত। এরপর দেহ থেকে বাজে গন্ধ যাতে না বেরোয় তাই সিডার অয়েল, নানা মশলা মিশ্রিত রজন ইত্যাদি দিয়ে দেহটিতে ভাল করে প্রলেপ লাগানো হত। এরপর দেহটিকে ব্যান্ডেজ করার কাজ শুরু হত। এই ব্যান্ডেজ করার কাজটি ছিল বেশ জটিল ও সময়সাপেক্ষ। মাথা ও গলা প্রথমে ব্যান্ডেজ করে তারপর হাত পা সহ গোটা শরীরটাকে ব্যান্ডেজে মুড়িয়ে ফেলা হত। ও এরমাঝে চোখদুটি তুলে সে জায়গায় সাদা পাথরের উপর আকা চোখ বসানো হত। নাকের ও কানের ফুটোয় মোম দিয়ে বুজিয়ে দেওয়া হত। এরপর দ্বিতীয় স্তরের ব্যান্ডেজের কাজ শুরু হত। এই দ্বিতীয় স্তর করার সময় মাঝের জায়গাগুলি আঠা দেওয়া হত। এই সময় আরেকজন পুরোহিত মন্ত্রোচ্চারন করতেন পাশে দাঁড়িয়ে। এবং মমির উপর রাখা হত নানান মন্ত্রপূত কবচ এবং কিছু মন্ত্র লিখে রাখা প্যাপিরাসের পাতা। হাতদুটো জড়ো করে বুকের কাছে রাখা হত। সেখানেও কবচ রাখা থাকত। এরপর মমিটিকে কাঠের এক কফিন বা সমাধিতে ঢোকানো হত। এই কফিনের গায়ে লেখা থাকত মমিটির পরিচয় এবং বুক অফ ডেডের কিছু বাণী। এরপর কাঠের কফিনটি পাথরের আরেক কফিনে ঢোকানো হত যার নাম "সারকোফেগাস"। ও এর মাঝে দেহটির মুখের উপর এক মুখের আকারের মুখোশ পড়ানো হত যেটি দেখতে মিশরীয় কোন দেবতার মুখের মত হত। এই সারকোফেগাস বানানো হত লাইমস্টোন দিয়ে, এর ফলে কফিনের ভেতর যে আবহাওয়া হত সেটা দেহের সমস্ত মাংসগুলিকে শুকিয়ে দিত। ব্যান্ডেজের নীচে শুধু শুকিয়ে যাওয়া মমিটির দেহ পাওয়া যেত। কিন্তু পচতো না মমিগুলো।
এভাবেই একটি মৃতদেহকে মমি বানানো হত। অবশ্য এই মমিফিকেশন নিয়ে আরো গল্প আছে। যেমন শুধু কি ফ্যারাওরাই বানাত এই মমি?? মিশরীয় বা মানবজাতি কি মমিগুলি সু সংরক্ষন করতে আদোও পেরেছিল?? এই সব গল্পগুলো আরেকদিন হবে। আজ এই অব্দিই থাকুক।
** কেমন লেগেছে অবশ্যই জানিও। মমিফিকেশন নিয়ে এই লেখাটা খুবই স্পেশাল একটা লেখা। পারলে শেয়ার করে বন্ধুদেরও দেখিও। ধন্যবাদ


httpssankhamanigoswami.xyz

মমি কিভাবে তৈরি হয়,
মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন , মমি রহস্য, বিখ্যাত মমি, পিরামিড কি, মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল কেন, ফারাও কাদের বলা হয়, মমি বলতে কি বুঝায়, মমি ছবি, মমি রহস্য,মমি অর্থ কি

হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস

  পুরীর পরেই যার স্থান: হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য পীঠস্থান হুগলি...