সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

গল্প এইটুকুই

 দাবদাহ 


পুষ্ট দেহ হৃষ্ট চিত্ত 

নব্য বঙ্গ মধ্যবিত্ত 

লোডশেডিঙয়ের জ্বালায় নিত্য 

উত্তেজনায় ঝরান পিত্ত । 


যাঁর পকেট যত স্থূল 

ততগুলি ঘর বাতানুকূল 

প্রতি পরিবারে না বলা রুল 

গিন্নি যেন থাকেন কুল ! 


বাসে-ট্রেনে-পথে অফিসে হায় 

তেতে ওঠা মন বিষ ওগরায় 

জল-শরবতে শান্তি চায় 

ক্লান্ত দেহ , ভিজে গায়ে । 


দিনগত পাপক্ষয় 

যাঁরা ভাবেন , ঠিক নয় 

বাড়ি ফিরে যারা মেঝেতে শুই 

তাদের গল্প এইটুকুই । 

https://sankhamanigoswami.blogspot.com/2020/04/pub-9792609886530610_78.html




ছড়া


ছড়া কবিতা

ছড়া বাচ্চাদের বাংলা


ছড়া কাকে বলে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Don't forget to like, comment, share and subscribe to my Blog. Thank you.

হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস

  পুরীর পরেই যার স্থান: হুগলির গুপ্তিপাড়া রথযাত্রা ও ‘ভাণ্ডার লুট’-এর রোমাঞ্চকর ইতিহাস বাংলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য পীঠস্থান হুগলি...